দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সাঁথিয়ায় সমাজসেবা অধিদপ্তরের সরকারি সেবা থেকে বঞ্চিত দুই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা কার্ডের আওতায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহর নজরে আসার পর তাঁর হস্তক্ষেপে এ ব্যবস্থা নেওয়া হয়।
১৪ সেপ্টেম্বর ‘সাঁথিয়ায় সমাজসেবা অধিদপ্তরের সরকারি সেবা থেকে বঞ্চিত দুই প্রতিবন্ধী’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের বাক্প্রতিবন্ধী সাইদুল বিশ্বাস ও ধোপাদাহ ইউনিয়নের মটকা গ্রামের শারীরিক প্রতিবন্ধী আমজাদ আলীকে মাঠকর্মীর মাধ্যমে বাড়ি থেকে অফিসে নিয়ে আসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাক্প্রতিবন্ধী সাইদুল বিশ্বাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আসেন।
অন্যদিকে, সমাজসেবা কর্মকর্তা জানান, মটকা গ্রামের শারীরিক প্রতিবন্ধী আমজাদ আলীর নামে ছয় থেকে সাত বছর আগে প্রতিবন্ধী ভাতা চালু করা হয়েছিল। তবে আমজাদ আলী সাংবাদিকদের জানান, তিনি ভাতা কার্ড বা টাকা পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানতেন না। সমাজসেবা কর্মকর্তা জানান, ভাতার টাকা আমজাদ আলীর ছেলের মোবাইল নম্বরে যায়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপের পর বাক্প্রতিবন্ধী সাইদুল বিশ্বাস ভাতা কার্ডের আওতায় এসেছেন। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী আমজাদ আলী ছয় থেকে সাত বছর পর জানতে পেরেছেন, তিনি প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় রয়েছেন।
ভাতার আওতায় আসায় দুই প্রতিবন্ধী পরিবারের সদস্যরা সাঁথিয়ার সন্তান সাইয়েদ আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএম/